ইরানের খাতামুল আম্বিয়া (সা.) ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল আলী আবদে এলাহি বলেছেন, শত্রুরা যেসব ভুল করেছে যুদ্ধের ময়দানে সেসবের জবাব তাদেরকে দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে পার্স–টুডে জানিয়েছে, আবদে এলাহি বলেছে: মার্কিন ও ইসরায়েলি শত্রুরা হিসব–নিকাশে সব সময়ই ভুল করছে এবং আমরা অনেকবার বলেছি, ময়দানেই শত্রুকে জবাব দেব; আশা করি তারা এটা বুঝতে পেরেছেন যে আমরা কেবল শ্লোগান দিচ্ছি না, আমরা ময়দানেই আমাদের কথা বাস্তবায়ন করি।
তিনি আরও বলেছেন, আমাদের অস্ত্র আগের চেয়েও উন্নত, বেশি ফলপ্রসূ, লক্ষ্যভেদে বেশি নিখুঁত এবং বেশি শক্তিশালী, এ ছাড়াও আমরা অতীতের যুদ্ধের অভিজ্ঞতাগুলোকে আজকের যুদ্ধ–অভিযানের সক্ষমতায় পরিণত করেছি, ফলে শত্রুরা এসব শক্তির প্রভাব ময়দানে দেখতে পাবে।
তিনি আরও বলেছেন, শত্রুরা বার বার দাবি করেছে যে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা জানে, কিন্তু আমরা বলব যে যুদ্ধের ময়দানেই সেগুলোকে গণনা করুন যাতে বুঝতে পারেন যে আমাদের শক্তি সম্পর্কে আপনারা জানেন না।
ইরানের খাতামুল আম্বিয়া (সা.) ঘাঁটির কমান্ডার আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সব সদস্য উচ্চ মনোবল ও লক্ষ্য নিয়ে যুদ্ধের ময়দানে তথা রণাঙ্গনে সক্রিয় রয়েছেন যাতে শহীদদের রক্তের বদলা নেয়া যায় বিশেষ করে প্রিয় কমান্ডার ও শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধ নেয়া যায় এবং শত্রুদের অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। সূত্র: পার্সটুডে।