৪০
খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে দূতাবাস জানায়, মৃত ব্যক্তিরা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং– EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং– A18633961)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের বাংলাদেশ দূতাবাস।