‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’–এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক দ্যা বাংলাদেশ মনিটর এবং ইউএস–বাংলা এয়ারলাইন্সের মধ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস–বাংলা এয়ারলাইন্স জনসংযোগ বিভাগ জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।
এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘Dhaka Travel Mart 2026’ আগামী ৯ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মাসউদ/এসএ