সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

আসছে ‘বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিসিএস বিষয়ক বই লেখা, মোটিভেশনাল কথাসহ ক্যারিয়ার নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বাড়াতে গাজী মিজানুর রহমান হাজির হচ্ছেন ‘বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড’ নিয়ে।

যেখানে থাকবে ৩টি ক্যাটাগরি। নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য থাকবে হায়ার সেকেন্ডারি, এবং অনার্স-মাস্টার্স ও ডিগ্রিতে যারা পড়াশোনা করেছে ও বয়স ৩০ বছরের মধ্যে এবং তাদের জন্য টারশিয়ারি।

ক্যারিয়ার অলিম্পিয়াডের প্রশ্নের ধরন প্রসঙ্গে গাজী মিজানুর রহমান বলেন, ‘টেক্সট বুক থেকে নবম দশম এর প্রশ্ন হবে। একাদশ এবং দ্বাদশের বাংলা ও ইংরেজি প্রশ্ন হবে টেক্সট বুক থেকে এবং সাধারণ জ্ঞান হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, জাতীয় অর্জনগুলো সেখান থেকে প্রশ্ন থাকবে। আর গণিতের প্রশ্ন হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তারা যে গণিত করে এসেছে সেখান থেকেই।

টারশিয়ারি অর্থাৎ অনার্স-মাস্টার্স- ডিগ্রির ক্যাটাগরির জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিতের প্রশ্নের জন্য কোনো সিলেবাস থাকবে না৷ তবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলি, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো থাকবে।’

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More