২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই রায় ঘোষণার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে গত ১ ফেব্রুয়ারি রায়ের দিন জানানো হয়। এ মামলার মোট ১৬ আসামির মধ্যে আটজন কারাগারে আছেন।
তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।