বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অভিযোগ শুনতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুলের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরাসরি অভিযোগ শুনতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকার জনগণের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন। (alamgirfortomorrow.com) নামের এই সাইটটির মাধ্যমে ঠাকুরগাঁও১ আসনের বাসিন্দারা তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাকে জানাতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিএনপি মহাসচিব এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ঠাকুরগাঁও১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।

আরও পড়ুন: তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল আরও জানান, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধনের পর থেকেই বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। অসংখ্য মেসেজ জমা পড়েছে যা বর্তমানে তার বিশেষ টিম যাচাইবাছাই ও গুছিয়ে রাখার কাজ (কম্পাইল) করছে। খুব শীঘ্রই এসব অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More