মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

অবৈধ গ্যাসের ৬০০ সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬০০ বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। সেই সাথে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদার এর সহযোগিতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েমের কারিগরি দল এ অভিযান পরিচালনা করেন।

প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, কিছু অসাধু চক্র উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুঁকিপূর্ণ ভাবে অসংখ্য বাসাবাড়িতে সংযোগ নিয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। তাই বাগবাড়ি অঞ্চলের দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬০০ বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সেই সাথে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আগামীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসময়, অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More