সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখেই মাঠে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
রবিবার (১৫ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
কম বেশি সবার ধারণা ছিল বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তন ঘটবে, এক ওপেনার সাইফ হাসানের বদলে সৌম্য সরকার। আর দুই পেসার তাসকিন কিংবা মোস্তাফিজের একজনকে বিশ্রাম দিয়ে বাঁ–হাতি শরিফুলকে নেয়া হবে; কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অপরিবর্তিত বাংলাদেশ দল।
অন্যদিকে পাকিস্তানে তিনটি রদবদল। গাজী ঘোরি কিপার ব্যাটার। সাদ মাসুদ লেগস্পিনার অলরাউন্ডার এর অভিষেক হচ্ছে।
আর মোহাম্মদ ওয়াসিমের জায়গায় রহস্যময় স্পিনার আবরার রহমান প্রথম ম্যাচ খেলার পর আজ এক ম্যাচ পর আবার একাদশে।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মা’জ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।