৮ হাজার ভূঁয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রনয়ণ এবং ভূঁয়া মুক্তিযোদ্ধা দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাছাই বাছাই কমিটি রয়েছে।
তারা স্থানীয়ভাবে যাছাই বাচাই শেষে মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলে পাঠান। তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি মিথ্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে আসলে সেগুলো বাতিল করা হবে। প্রমান হওয়ায় ৮ হাজার ভূঁয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করা হয়েছে। ভূঁয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন বর্তমান যুগে প্রতারণা করা সহজ। এব্যাপারে সুনিদৃষ্ট কোনো তথ্য থাকলে সেগুলো যাছাই বাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবনগর সরকার বাংলাদেশর প্রথম সরকার। ৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুক্তিযুদ্ধকালিন সরকারের ধারাবাহিকতায় আজকের এই সরকার। মুক্তিযুদ্ধকালিন সরকারের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রধান মন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু অবজারভেশন আছে। তিনি কিছু মতামত ব্যাক্ত করেছেন। সেটা দিয়েছেন। এটা যাতে আন্তর্জাতিক মানের করা যায় সে ব্যাপারে তিনি বলেছেন। আমরা সর্বস্তরের অংশিদারদের নিয়ে সভা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটা প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়েছে। অল্পদিনের মধ্যেই একনেকে তোলা হবে। একনেকে অনুমোদন করার পরই দ্রুতই কাজ শুরু হবে। আগামী ১৭ এপ্রিলের পূর্বেই মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য একটি কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে।
১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের পূর্বে মুজিবনগর স্মৃতিসৌধে পূস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় রাজশাহী সিটি মেয়র এএইসএম খাইরুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল / দীপ্ত সংবাদ