শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস

 

ঢাকার সাভারে বেসরকারি এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে ৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। যা ১৮ হাজারের বেশি মানুষের ডেঙ্গু পরীক্ষার চাহিদা মেটাতে পারবে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে হাসপাতালটির ক্যাফেটোরিয়ার সেমিনার কক্ষে কিটকিট হস্তান্তর করা হয়।

ব্লু ক্রস বায়ো মেডিকেল (বেইজিং) কোম্পানি লিমিটেডের তৈরি এই কিটগুলো বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ও দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এসময় ডা. এনামুর রহমান বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন ডেঙ্গুতে তিনি সহযোগিতা করবেন। তারই ধারাবাহিকতায় এই প্রথম ডেঙ্গু কীট এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে হস্তান্তর করা হলো।পর্যায়ক্রমে আরও আসবে সেগুলো বিভিন্ন হাসপাতালে দেওয়া হবে।

বিনামূল্যে পাওয়া এই কিটগুলো তৃণমূল কিভাবে দেওয়া হবে এ প্রশ্নে তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে এ ধরণের সহায়তা পাওয়ার পর সেগুলো কিভাবে বিতরণ করা হবে এটার একটি নীতি আছে। এটা কি বিনামূল্যে নাকি কোনো ফি নেওয়া হবে, সেটা জেনে সেগুলো দেওয়া হবে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত ২৩ আগস্ট চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করেন। চীন সেখানে ঘোষণা করে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে চীন বাংলাদেশকে ৩.৫ মিলিয়ন ডলারের সহযোগিতা করবে। আজকে এই সহযোগিতার প্রথম চালান মন্ত্রীর প্রতিষ্ঠানে দেওয়া হলো। আগামী সপ্তাহে আরও আসবে।এই সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে।চীন বাংলাদেশের লড়াইয়ের সঙ্গে আছে।

রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশের বন্ধু।চীন বাংলাদেশ সবসময় এক দেশ আরেক দেশের পাশে আছে। যখনই সংকট হয়েছে, চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিন বছর আগে কোভিড–১৯ মহামারীর সময়ে চীন বাংলাদেশকে সহযোগিতা করেছে। বাংলাদেশ বর্তমানে ডেঙ্গুর খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে চীনের অবশ্যই তাদের জন্য কিছু করা উচিৎ।এজন্য এই ডিভাইসগুলো দেওয়া হলো।

এটি দিয়ে ডেঙ্গু পরীক্ষা–নীরিক্ষা করা যাবে। যাতে পরিস্থিতি উন্নতি করা যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–বাংলাদেশে চীন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি লি জিয়ান, ল্যাং ল্যাং ও জিং চ্যান, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিমসহ হাসাপাতালে কর্মকর্তারা।

 

এম এ হালিম/ আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।