মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি সরকারের ৪ মন্ত্রীর পরিবর্তন চেয়ে দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপি সরকারের ৪ মন্ত্রীর পরিবর্তন চেয়ে দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজ ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পাটওয়ারী লিখেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকেই পরিবর্তন করা উচিত।

পোস্ট করার পর নেটিজেনদের অনেকেই এখন পর্যন্ত নানা ধরনের মন্তব্য করেছেন। এর মধ্যে কেউ কেউ নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন দাবিতে সহমতও পোষণ করেছেন।

ইভা শাহরিন নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেন, একসঙ্গে চারজনকে সরানো অসম্ভব। কিন্তু দেশের জনসাধারণ মানুষ যদি চায় তবে সম্ভব। আমি সহমত জানাচ্ছি।

মন্তব্যের ঘরে মুক্তাদির রশিদ নামে একজন লিখেন, নিজের দল চালাতে পারো না। আইছো দেশ নিয়ে। আগে নিজেকে প্রস্তুত করো।

এছাড়া, এই ৪ দায়িত্ব নাসীরুদ্দীনকে নেয়ার জন্য বলেন সুজন ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সোমবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি শিক্ষার্থীরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More