মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চার দিনের সফরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ।

এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি।

সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে রওনা দিয়ে টাংগাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়া রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুর রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়া আসবেন, সেখান থেকে ঢাকা ফিরবেন।

বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।

সেই সঙ্গে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More