বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পিএসসি

ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের পর ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে ননক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রার্থীদের তালিকাসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে জানানো হয়, ‘ননক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে।

মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাবরেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।

১০ম গ্রেডের বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। এখানে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) সহ বেশ কিছু পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More