শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৩তম বিসিএস: নিয়োগ প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৩তম বিসিএস: নিয়োগ প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে

চলতি সপ্তাহে জারি হতে পারে ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন। এ সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পিএসসির সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের যুগ্ম সচিব রহিমা আক্তার জানান, খুব রিসেন্ট ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন হবে, ইনশাআল্লাহ। আমাদের কাজ শেষ। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই হবে। আমরা প্রার্থীদের উদ্যেগ–উৎকণ্ঠা বুঝতে পারছি। আমরা আমাদের কাজ শেষ করেছি।

পিএসসির সুপারিশের প্রায় ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হচ্ছে। আর এ বিসিএসের পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগছে প্রায় চার বছর।

গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়।

তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন–ক্যাডার ৬৪২ জন।

২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।