মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে কারাগারে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়ে ছিলেন ইউনুস নবী ডালিম (৪০)। সোমবার রাতে (২২ মে) পৌরশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদকের ঘটনায় দায়ের করা মামলায় তিন বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড পেয়েছিলেন ইউনুস নবী ডালিম ওরফে হারুনুর রশিদ (৪০)। সেই সাজা থেকে বাঁচতে নাম পরিবর্তন করে চট্টগ্রামে ১২ বছর পালিয়ে ছিলেন। দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন। সোমবার রাতে পৌরশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া এলাকার সিদ্দিক মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, ২০১১ সালে ইউনুস নবীকে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এরপর তিনি আর আদালতে হাজির না হয়ে নাম পরিবর্তন করে গোপনে চট্টগ্রামে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

সোনাগাজী মডেল থানার এএসআই মো.মাহবুব আলম সরকার বলেন, আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা পাওয়ার পর তিনিসহ থানার একাধিক কর্মকর্তা ইউনুস নবীর খোঁজে মাঠে নামেন। কিন্তু কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ইউনুস গ্রেপ্তার এড়াতে প্রায় সময় স্থান পরিবর্তন করতেন।

সম্প্রতি স্থানীয় একব্যক্তি পুলিশকে জানায়, ইউনুস চট্টগ্রামে থাকেন। তবে মাঝে মধ্যে রাতের আধারে বাড়িতে এসে আবারও ভোর হওয়ার আগেই চলে যান। মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেও নাম পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। এরপর তিনি ওই ব্যক্তি সোর্স নিয়োগ করেন। সোমবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপনে সংবাদ পেলে পৌরশহর এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More