শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

৩ দম্পতির গল্প দেখবেন ‘ত্রিভুজ’-এ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩ দম্পতির গল্প দেখবেন ‘ত্রিভুজ’-এ

তিন শ্রেণির মানুষের জীবনকে এক করে গল্প বুনেছেন পরিচালক আলোক হাসান। গল্পটি ওয়েব সিনেমা আকারে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে।

পরিচালক হাসান বলেন, একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিন দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’

এই ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আনিকা কবির শখের। আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ।

‘ত্রিভুজ’র গল্পে এই শহরের তিন শ্রেণির তিনটি পরিবারকে তুলে ধরা হয়েছে। যাদের জীবন যাপনের ধরন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তাদেরকে এক করে দেয়।

পরিচালক হাসান বলেছেন, ওটিটিতে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না।

“আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক সিনেমার ভিড়ে সামাজিক ও পারিবারিক গল্পের ‘ত্রিভুজ‘ দর্শক অনেক পছন্দ করবে।“

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।