৩১-এ জাতীয় সংসদে এনসিপি ‘সরকারি দল’ হিসেবে প্রতিনিধিত্ব করবে: সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে— বলে মন্তব্য করেছেন সারজিস আলম।

জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা বিপ্লবের সহযোদ্ধাদের পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে’।

কক্সবাজার জেলা এনসিপি আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More