শিরোনাম
অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২ দাবিতে মঞ্চে ‘জুলাই শহীদ পরিবার–আহতদের’ অবস্থান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২ দাবিতে মঞ্চে ‘জুলাই শহীদ পরিবার–আহতদের’ অবস্থান

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়েন শতাধিক ‘জুলাই যোদ্ধা’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণমুখী মঞ্চে স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।

‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিদের মূল দাবি দুটি। এগুলো হলো– শহীদ পরিবার–জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন। এসব বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।

স্থানীয়রা জানায়, বিক্ষোভকারীরা আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।