শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

২৯৭ আসনের গেজেট প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়।

২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেয়া হবে। এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাইবাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

শুক্রবার ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। এ হার ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আর গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০.২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার।

সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো জয়লাভ করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More