ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটসহ ১১টি অঞ্চলের নৌবন্দর সমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, ‘ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০–৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত (পুনঃ) ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’
দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫–৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।