Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
রাজনীতি

১০ দফা দাবিতে সিরাজগঞ্জে বিএনপির জনসভা

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১০ দফা দাবিতে সিরাজগঞ্জে বিএনপির জনসভা

মিথ্যা মামলা প্রত্যাহার,পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,লোডশেডিংসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে সিরাজগঞ্জ মওলানা ভাসানী মিলনায়তনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি রুমানা মহমুদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় বক্তরা নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার না করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামনের জাতীয় নির্বাচনের দাবি জানান।

এ সময় সভায় বক্তব্য রাখেন, বিএনপির সহ–প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ–সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।

সিরাজুল ইসলাম/এমি/দীপ্ত নিউজ