শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাণিজ্য

১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ বিজনেস সামিট। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে তিনি আহবান জানান। রবিবার (১২ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের দ্বিতীয় দিনের আলোচনায় এ আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শুল্ক ছাড়সহ বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ।

১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরিসহ ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলোকে আরো বেশি বিনিয়োগের আহবান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান যুক্তরাজ্য, কোরিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগকারীরা।

তবে এর জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি, দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি চান তারা। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।