শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

সংসদে বসামাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হ্যাঁ’-‘না’ ভোট হয়েছে। 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে। এখানে শপথ নেয়ার কোনো প্রয়োজন নাই। জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে।

খুব স্বাভাবিক পার্লামেন্টে বিলটা উত্থাপন হবে। এখানে শপথ নেয়ার কোনো প্রয়োজন নাই। জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকতে পারে। তাই সব ইস্যুতে বিরোধিতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে দেশ গড়ার স্বার্থে সবাই একসঙ্গে মনযোগী হওয়া দরকার।

মন্ত্রী বলেন, ‘যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাহিরে কিছু করতে চায় সেটার দায় তাদের ওপর বর্তাবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপি সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More