শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনা: এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হেলিকপ্টার দুর্ঘটনা: এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

 

হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

রবিবার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনা জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় ১৬টি দল নিয়ে সাজানো উদ্ধারকর্মীদের দল। তবে তীব্র ‍বৃষ্টি, ঘন কুয়াশা ও বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইরানের অন্য সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার খবর আসে, সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতোল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন।

প্রসঙ্গত, আল জাজিরার প্রতিবেদন মতে, গত শনিবার (১৮ মে) রাইসি আজারবাইজান সফরে যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাঁধ উদ্বোধন করেন। রবিবার (১৯ মে) সেখান থেকেই ফিরছিলেন রাইসি।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।