সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হেঁটে অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে সরাসরি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে সরাসরি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধুসন্ত, পুরোহিত ও সেবাইতদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাদের হাতে সম্মানী তুলে দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More