
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি–রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য লোড–আনলোডসহ সব কার্যক্রমও বন্ধ রয়েছে।
হিলি সিএন্ডএফ সভাপতি ফেরদৌস আরও বলেন, আগামীকাল রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।’
এদিকে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি ছুটির কারণে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’
এসএ





