122
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে হাসপাতাল নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী‘র ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশি‘র সমস্যায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি সিসিইউ’তে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলছে।
এসএ