
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী মাদানী এভিনিউ ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷
এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরও কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে৷
বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।
এসএ








