শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক প্রোফাইল ডিসেবল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক প্রোফাইল ডিসেবল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ‘র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি ডিসেবল (বন্ধ/অকার্যকর) করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানান।

ভিডিও বার্তায় হাসনাত বলেন, “আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেয়া হয়।”

তিনি বলেন, “আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েক দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব। এতদিন এই পেজটি মূলত এডমিনরা পরিচালনা করতেন।”

সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।