বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হারের দায় নিজ কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্পেনের বিপক্ষে ২-০ গোলে হারের দায় নিজ কাঁধেই তুলে নিয়েছেন ফ্রান্স অধিনায়ক।

২০২৬ ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২০ গোলে হেরে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। ম্যাচ শেষে হারের দায় নিজ কাঁধেই তুলে নিয়েছেন ফ্রান্স অধিনায়ক। একই সঙ্গে দলের কৌশলগত ও কারিগরি দুর্বলতা নিয়েও ব্যাখ্যা দেন।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘মাঝমাঠে আমরা ছিলাম তিনজন, ওরা ছিল দুজন। স্পেনের মতো দলের বিপক্ষে এটি খুব কঠিন। কিন্তু রদ্রি ও ফাবিয়ান এতটাই সময় ও জায়গা পেয়েছে যে তারা সহজেই খেলা পরিচালনা করেছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। আমার মনে হয়, ম্যানটুম্যান প্রেসিং করা উচিত ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি; প্রযুক্তিগত বা কৌশলগত কোনো দিক থেকেই নয়। বিশ্বকাপ সেমিফাইনালে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে জয় পাওয়া যায় না।’

ম্যাচের ৮৬তম মিনিটে স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দিকে ছুটে যান এমবাপ্পে। বল তুলতে নিচু হওয়া সিমনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনার জন্য হলুদ কার্ডও দেখেন ফরাসি অধিনায়ক।

এ বিষয়ে এমবাপ্পে বলেন, ‘’দলের অধিনায়ক হিসেবে এই হারের সব দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি, এতে আমার কোনো দ্বিধা নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’

তিনি আরও বলেন, ‘বল পায়ে আমরা খুবই এলোমেলো ছিলাম। সুযোগ থাকা সত্ত্বেও আমরা ওদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে কয়েকটি পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। বিরতির পর আদ্রিয়েন রাবিওটকে তুলে নিয়ে মাঠে নামেন দেজিরে দুয়ে ও রায়ান শেরকি। তবে কোনো পরিবর্তনই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি।

শনিবার (১৮ জুলাই) রাতে মায়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালের পরাজিত দল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More