রবিবার, জুন ৭, ২০২৬
রবিবার, জুন ৭, ২০২৬

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন।

রবিবার (৭ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯১ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More