শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৩ জন, রাজশাহীতে ১২, সিলেটে ১২৫ , চট্টগ্রামে ২২৯ জন, বরিশালে ৯১, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭০, এবং রংপুরে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

 

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।