শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে হাম।

দেশে ভয়াবহ রূপ নিচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা ৯৪।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (১৯ দিন) দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More