দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হামুনের তাণ্ডবে নিহত ২

আল আমিন
আল আমিন
প্রকাশ:
হামুনের তাণ্ডবে নিহত ২

 

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ের প্রভাবে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে সংযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে বাঁশখালী ও চন্দনাইশ উপজেলা। সড়কের ওপর পড়ে যাওয়া গাছপালা সরিয়ে নেয়ায় আজ থেকে চট্টগ্রামের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় বিপুল সংখ্যক গাছপালা, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে গেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।