সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী কয়েক ডজন পরমাণু বোমার চেয়েও শক্তিশালী: মোহসেন রেজাই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হরমুজ প্রণালিকে কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই।

হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এই কৌশলগত নৌপথের গুরুত্ব তুলে ধরেছেন। খবরমিডল ইস্ট আইয়ের।

মোহসেন রেজাই জানিয়েছেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালীকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএএর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা পুনরায় বলেছেন, এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইরান এটি রক্ষা করবে।

ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালী দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই প্রণালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালীতে নৌচলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ করে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More