রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে: ডেপুটি পার্লামেন্ট স্পিকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।

কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রইরান উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। গুরুত্বপূর্ণ এ আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ বিষয়টি।

ইরান ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই বরাত দিয়ে দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ তেহরানের জন্য একটি ‘রেড লাইন বা চূড়ান্ত সীমা

হাজি বাবাই বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১১ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেছেন, হরমুজ ‘শিগগিরই খুলে দেয়া হবে’।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More