হরমুজ প্রণালি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র–সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে, এর বাইরে থাকা দেশগুলো—অর্থাৎ যেসব দেশ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা নেই।
ইরানের আধা–সরকারি সংবাদমাদ্যম তাসনিম নিউজ‘কে এ তথ্য জানিয়েছেন আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি।
আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।
হরমুজ প্রণালি‘কে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’–ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে।
হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল অতি সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।
উল্লেখ্য, গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেয়া শুরু করে আইআরজিসি।
এসএ