হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’ এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়মদুর্নীতি থাকবে’ এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনে বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও স্বজনরা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।

অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৩ মাসব্যাপী পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More