রবিবার, মে ৩১, ২০২৬
রবিবার, মে ৩১, ২০২৬

মানিকগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ মোল্লা (৩৫) বিরুদ্ধে।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ মোল্লা (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় তার বড় ভাই সালাম মোল্লা (৪০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা (২৮) ও তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে সালাম মোল্লা, তার স্ত্রী আমেনা এবং ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সালাম মোল্লা তার ব্যবসার দোকানে চলে যান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ মোল্লা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সালাম মোল্লার ওপরও হামলা চালায় ইউসুফ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More