শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হত্যা-মাদকসহ নানা অভিযোগে গ্রেফতার ৪১

dadmin
dadmin
প্রকাশ:
হত্যা-মাদকসহ নানা অভিযোগে গ্রেফতার ৪১

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে মাঝিসহ বেশ কয়েকটি রোহিঙ্গা হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে ‘অপারেশন রুট আউট’ নাম দিয়ে এই বিশেষ অভিযান চালায় বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

শনিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকায় অভিযানের সময় যাতে কোনো দুষ্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করে।

অভিযানে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে সর্বমোট ৪১ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ৬ জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামি ছিল ৪ জন। বাকি ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশের ফোর্স অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।