দীপ্ত নিউজ
বাংলাদেশ

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
সিলেটে ভূমিকম্প

সিলেটে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর–পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর–পূর্বে এবং মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ–পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।