বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১৯ হাজি নিয়ে দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট ।

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট ।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।

সৌদি আরব স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা।

সূত্র জানায়, প্রথমদিন ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী। ১ জুলাই শেষ হবে ফিরতি হজ ফ্লাইট।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে গত ২১ মে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More