দীপ্ত নিউজ
ধর্ম

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়লো

হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। হজে গমনেচ্ছুদের এ সময়ের মধ্যে নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়। সূত্র: ইউএনবি

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।