শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও ভাংচুরের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও ভাংচুরের অভিযোগ
ভাংচুরের অভিযোগ

পাবনা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের প্রচারণায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সমর্থকদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী এলাকা সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে বাজারে নৌকা প্রতীকের ৫০/৬০ জন নেতাকর্মী ও সমর্থকেরা নাগডেমড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আল মামুন সরদার ও ছাত্রলীগ সভাপতি ওলিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ, প্রচার–প্রচারণা করছিল। এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অনুসারী বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ও সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজ হোসেনের নেতৃত্বে ৮/১০ হাইস গাড়ি নিয়ে এলাকায় প্রবেশ করলে নৌকার সমর্থকরা বাধা দেয় এবং হামলা চালায়। এ সময় উভয়গ্রুপের ইটপাটকেল ছোঁড়ছুড়ি করে। এতে ট্রাক প্রতীক অনুসারীদের ৩ টি হাইসের গ্লাস ভাংচুর করা হয়। 

নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জানান, ট্রাক প্রতীকের অনুসারীরা আমাদের নানা উস্কানী দিয়ে পেছন থেকে হামলা করে। এ সময় তাদের প্রতিহত করতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আরো পড়ুন: নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

 

শামসুল/লিয়ন/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।