শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানোয় কর্মীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানোয় কর্মীকে ছুরিকাঘাত
মতলব উত্তর থানা

 

চাঁদপুর–২ আসনের নির্বাচনী প্রচার–প্রচারণার অংশ হিসেবে মতলব উত্তরে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইসফাক আহসানের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতানী গ্রামের আজিজুল হকসহ আরও কয়েকজন পাঁচানী সবুরের দোকানের সামনে পোস্টার সাঁটাতে যায়। এ সময় নৌকার প্রার্থীর অনুসারী কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার নেতৃত্বে দুইটি মাইক্রোযোগে একদল লোক এসে তাদের উপর হামলা করে। এক পর্যায়ে আজিজুল হককে পেটে ছুরিকাঘাত করেন চেয়ারম্যান সোবহান সরকার। এ সময় আজিজুলের সাথে থাকা অন্যাদেরকেও মারধর করা হয়।

আহত আজিজুল হক বলেন, ‘আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত। হঠাৎ করে সুভা চেয়ারম্যান লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করে। আমার সাথে থাকা ৪/৫ জনকে ব্যাপক মারধর করেছে। একপর্যায়ে আমাকে ছুরি দিয়ে পেটে ঘাই মারে।’

এ ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বলেন, ওই এলাকায় পোস্টার লাগাতে বাধা দিয়েছে এবং মারপিট হয়েছে বলে খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। নৌকার সমর্থক সুভা চেয়ারম্যানের বিরুদ্ধ দুইটি মামলা হয়েছে। তিনি একাধিক মামলার প্রধান আসামী থাকা সত্ত্বেও এলাকায় এ ধরনের কর্মকান্ড করার কারণে আতংকিত এলাকাবাসী।

এ বিষয়ে কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, নৌকা মার্কার পক্ষে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার বিরুদ্ধে মামলা করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিবে বলে আমি মনে করি।

 

আরও পড়ুন: নৌকার মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলা

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।