শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রীকে এসিড দেওয়ায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীকে এসিড দেওয়ায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

 

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন। অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল বেলকুচি উপজেলার বানিয়াগাতী গ্রামের আবুল শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে সাইফুলের সঙ্গে পাশের শোলাকুড়া গ্রামের সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ লেগে থাকত তাদের। এরই জেরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে সালমা ঘুমিয়ে পড়লে তার মুখসহ বুকের অংশে অ্যাসিড ঢেলে ঝলসে দেয় সাইফুলে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরবর্তিতে তাকে ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) এ রায় দেন বিচারক।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।