শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্কুল ব্যাগে মিলল বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্কুল ব্যাগে মিলল বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

ফরিদপুর কুমার নদের পাড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বোমাটি বিস্ফোরণ ঘটায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট।

দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়।

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে পাঠখড়ির স্তূপের মধ্যে একটি স্কুল ব্যাগে এ বোমাটি দেখা যায়।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে– এ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।