শিরোনাম
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্কুলছাত্রীকে ইভটিজিং, সিএনজি চালকের কারাদন্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্কুলছাত্রীকে ইভটিজিং, সিএনজি চালকের কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ে মো.বেলাল হোসেন (২৬) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।

এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

দন্ডপ্রাপ্ত মো.বেলাল হোসেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ড দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিল। দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

এ.এস.এম.নাসিম/এমি/দীপ্ত নিউজ