শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে রমজানে মসজিদের ভেতরে ইফতার নিষিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলতি বছরে পবিত্র রমজান মাসে মসজিদের ভেতরে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব।

সম্প্রতি দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে নোটিশ জারি করে। কর্তৃপক্ষ বলেছে, ইফতারের জন্য মসজিদের ভেতরে পরিচ্ছন্নতা নষ্ট হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ইফতারের জন্য মসজিদের উন্মুক্ত স্থানে একটি যথাযথ জায়গা খুঁজে বের করবেন ইমাম ও মুয়াজ্জিন। তবে অস্থায়ী কোনো রুম বা তাঁবু স্থাপন করা যাবে না। এছাড়া রোজাদারদের জন্য ইফতার কিনতে ইমাম ও মুয়াজ্জিনরা যেন কোনো অর্থ সংগ্রহ না করেন এমন নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া মসজিদের ভেতরে ছবি না তুলতে নিরুৎসাহিত করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More