সোমবার ঢাকা শহরে যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা শহরে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে।

বিভিন্ন প্রয়োজনে প্রায়ই আমাদের কোনো না কোনো মার্কেটে যেতে হয়। আর ঢাকা শহরে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট–দোকানপাট বন্ধ থাকে। এ জন্য বের হওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে, সেটা জেনে নেওয়া উচিত।

চলুন জেনে নিই সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।

যেসব এলাকার মার্কেট বন্ধ— আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর–১০, মিরপুর–১১, মিরপুর–১২, মিরপুর–১৩, মিরপুর–১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান–১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ— রামপুরার মোল্লা টাওয়ার, আল–আমিন সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা–মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More